ঝিনাইদহে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে অত্যন্ত আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পূজা উদযাপন কমিটির সার্বিক তত্ত্বাবধানে এক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোঃ রাশেদ খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রতিটি ধর্মের উৎসব যেন সুন্দর, নিরাপদ ও আনন্দময় পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সরকার ও প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”
​জেলা প্রশাসক (ডিসি) মোঃ নোমান হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মজিদ এবং ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মিয়া মোহম্মদ আশিস বিন হাছান।
​পুলিশ সুপার মিয়া মোহম্মদ আশিস বিন হাছান তাঁর বক্তব্যে জানান, পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের কঠোর নজরদারি থাকবে।
​এছাড়া সভায় ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও), স্থানীয় জেলা বিএনপির নেতৃবৃন্দ,
 হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন ফ্রন্ট এবং পূজা উদযাপন পরিষদের শীর্ষ নেতৃস্থানীয় সদস্য ও হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
​সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও প্রদেয় মতামতের ভিত্তিতে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোকসজ্জা, স্বেচ্ছাসেবক টিম গঠন ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার পুনর্বিচারের