‎টিআরসি ২০২৬ নিয়োগে অনিয়ম হবেনা- পুলিশ সুপার বেলাল হোসেন

‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ- ২০২৬ (টিআরসি)  জনসচেতনতামূলক সভায় এমন বক্তব্য প্রদান করেছেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার বেলাল হোসেন।

‎রবিবার (২৯ মার্চ) দুপুরে হরিপুর মোসলেম উদ্দিন সরকারি কলেজ মাঠে  জেলা পুলিশের আয়োজনে এ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

‎

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

‎ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো. খোদাদাদ হোসেন ও পীরগন্জ সার্কেল অফিসার মো. আব্দুল হাই সরকার।

‎আরো উপস্থিত ছিলেন হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল হাকিম

‎আজাদ, মোসলেম উদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ মো. সহিদুর রহমান, মোসলেম উদ্দিন সরকারি কলেজের প্রভাষক মো. আজিম উদ্দিন, উপজেলার  নিয়োগ প্রত্যাশী ছাত্রছাত্রী, অভিভাবক ও  রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো.শরিফুল ইসলাম শরিফ।

‎  বক্তব্যে পুলিশ সুপার বেলাল হোসেন বলেন আগামী এপ্রিল মাসে টিআরসি কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া ২০২৬ অনুষ্ঠিত হবে । অনৈতিক  কার্যক্রমে কেউ যেন জড়িত না হয়  সে বিষয়ে সচেতনতামূলক বার্তা জানিয়েছেন।  স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ সম্পূর্ণ হবে।  নিয়োগে অনিয়মের উপযুক্ত প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং কি জেল জরিমানা কথা বলেছেন। তিনি  অপমৃত্যু প্রতিরোধ, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ্য করেন। পরীক্ষায়  উত্তীর্ণ প্রার্থীদের ড্রাগ টেস্ট করানো হবে, যদি ড্রাগ টেস্ট পজেটিভ হয় তবে তাদেরকে বাতিল করা হবে।

‎এ বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের জনসচেতনতামূলক পৌষ্টে উদ্বুদ্ধকরণ করেছেন তিনি।

‎

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বোরহানউদ্দিনে খোলা ও অস্বাস্থ্যকর ভাসমান খাবারের পসরা: চরম স্বাস্থ্যঝুঁকিতে শিশুসহ সাধারণ মানুষ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার প্রধান বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এবং