তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডলসহ এক ব্যক্তি গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মোকসেদুল ইসলাম ওরফে মমিন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কৃত মোঃ মোকসেদুল ইসলাম ওরফে মমিন উপজেলার অনন্তপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযান পরিচালনা করে কুর্শা ডাঙ্গাপাড়া এলাকা থেকে মোকসেদুল ইসলাম ওরফে মমিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদক জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে তারাগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মেধা-প্রতিভার স্বীকৃতি পেল কাউখালীর ৫৭ শিক্ষার্থী! কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার ও সনদ বিতরণ

শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে পিরোজপুরের কাউখালীতে