
তারাগঞ্জে পুকুর থেকে ১৬ মাসের শিশুর মরদেহ উদ্ধার
রংপুরের তারাগঞ্জে পরিবারের সদস্যদের অগোচরে নিখোঁজ হওয়ার পর রাহাদ হোসেন রাফি (১৬ মাস) নামে এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। নিহত রাহাদ হোসেন রাফি উপজেলার ১ নম্বর আলমপুর ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের মো. রাসেল সরকার ও রুবিনা বেগমের ছেলে। শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার ১ নম্বর আলমপুর ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও


