দক্ষ জনশক্তি গড়তে নীলফামারীতে নিরাপদ অভিবাসন সেমিনার

‘কারিগরি শিক্ষা নিন, বদলে যাবে আপনার দিন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নীলাচল সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

টিটিসির অধ্যক্ষ মো. মাসুদ রানার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসিন।

সেমিনারে বক্তারা বলেন, বিদেশ যাওয়ার আগে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জনের পাশাপাশি বৈধ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি প্রতারণা ও বিভিন্ন ধরনের ঝুঁকি থেকে নিরাপদ থাকা সম্ভব।

তারা আরও বলেন, দক্ষ জনশক্তি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই বিদেশগামীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি নিরাপদ ও বৈধ পথে বিদেশ যাওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।

সেমিনারে বিভিন্ন দেশে গমনেচ্ছু ১৩০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক মাত্র ১১ জন অষ্টগ্রামে জনবল সংকটে ব্যাহত চিকিৎসাসেবা, বন্ধ সিজারিয়ান

হাসপাতালে শয্যা আছে, ভবন আছে, চিকিৎসা সরঞ্জামও রয়েছে—কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক