
চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলায় তালসারি শিবনগর ডিসি কর পার্ক ২০১৪ সালে স্থাপিত হলেও এখনো পর্যন্ত এখানে সংস্কার উন্নয়ন ও বিভিন্ন ইভেন্টের পর্যাপ্ত অভাব রয়েছে। এর থেকে বেরিয়ে এসে উন্নয়নের জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসক উদ্যোগ গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৩ শে নভেম্বর)
সকালে তালসারি শিবনগর ডিসি ইকো পার্ককে এক ধাপ এগিয়ে নিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দামুড়হুদা তালসারি শিবনগর ইকো পার্কের বটতলী বিল সংলগ্ন এলাকায় তিনটি স্পট উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে-ভাসমান মাছরাঙ্গা ঘর, কুহেলিকা ফুলের বাগান ও চড়ুইভাতি মঞ্চ অগ্নিবীণা।
চুয়াডাঙ্গা দামুড়হুদা তালসারি শিবনগর ডিসি ইকো পার্কের উদ্বোধন কালে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন এলাকার মানুষের বিনোদন ও মানসিক প্রশান্তির জন্য দামুড়হুদা তালসারি শিবনগর ডিসি ইকো পার্ককে আরো আধুনিকায়ন ও বিভিন্ন ইভেন্টের প্রচলন করার জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভাসমান মাছরাঙা ঘর থেকে বটতলী বিলের অপরূপ সৌন্দর্য, কুহেলিকার ফুলের সুবাস আর অগ্নিবীণা মঞ্চে চড়ুইভাতির আনন্দ — সব মিলিয়ে ইকো পার্ক এখন ভ্রমণপিপাসুদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠলো।




