মঠবাড়িয়ায় কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামী শাহীন এসআরবি এর হাতে গ্রেপ্তার

​ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামী  শাহীন হাওলাদার (৩০) কে গ্রেপ্তার করেছে বরিশাল এসআরবি (SRB)-৮ ।গত রবিবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তুষখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তার হওয়া শাহীন হাওলাদার  তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের মৃত মোস্তফা হাওলাদারের ছেলে।এর আগে
​গত ২৯ সেপ্টেম্বর’২৬ রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী শাহীন হাওলাদার এবং মজাহার ফরাজির ছেলে লিটন ফরাজী ও মোস্তাকিমের ছেল রেদোয়ানকে নামীয় আসামী করা হয়।এ ছাড়াও মামলায়  অজ্ঞাতনামা আরও তিনজনকে আ’সা’মি করা হয়েছে।
​এসআরবি-৮ (বরিশাল) কর্মকর্তারা জানান, মামলা দায়েরের পর থেকেই শাহীন হাওলাদার আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।রোববার রাতে তুষখালী বাজারে তার অবস্থানের গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
​এসআরবি আরও জানায়, গ্রে’ফ’তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আ’ইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাহীন হাওলাদারকে রোববার রাতেই মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন