দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশাকে আটক করায় থমথমে পরিস্থিতি ,দফায় দফায় সংঘর্ষ

দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১৯সেপ্টম্বর আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ বাদশাকে গতকাল রাতে আটক করায় দিনাজপুরে বিএনপি ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত। এছাড়াও শহরের প্রধান প্রধান সড়কসহ দুরপাল্লার যানবাহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।এ ঘটনায় দিনাজপুরে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আনোয়ার হোসেন বলেন শ্রমিক নেতা শেখ বাদশা ওয়ারেন্টভুক্ত আসামি।তাকে আইন অনুসরন করেই ধরা হয়েছে।শ্রমিক সংগঠনের নেতাদের সাথে সমস্যা সমাধানে আলোচনা চলছে। শ্রমিক সংগঠনের নেতাদের পক্ষ থেকে বলা হয় যে সময় মনোনয়নপত্র দেয়া হবে তখন কেন এই পরিস্থিতির উদ্ভব হলো।এতদিন কি করছিল পুলিশ প্রশাসন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন