আবুল হাসনাত
শনিবার বিকেল ৫ ঘটিকায় দুর্গাপুর উপজেলা সদর এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন, রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এ সময় তিনি বলেন, জনগণ ভোটাধিকার ফিরে পেতে খুবই আগ্রহী তা লক্ষ্য করা যাচ্ছে, ধানের শীষ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, এই প্রতীককেই ভোট দিয়ে জনগণ তাদের অধিকার পুনরুদ্ধার করবে,
গণসংযোগে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।




