ধনপুর ইউনিয়নের বাগমারা গ্রামে আজ এক ব্যতিক্রমধর্মী নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই গ্রামজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সভাস্থলে সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় প্রমাণ করে দেয়—এই এলাকার মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায়, আর তাদের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ধানের শীষ প্রতীকে মনোনীত এমপি প্রার্থী।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ২২৭ সুনামগঞ্জ–৪ আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী, বিজ্ঞ আইনজীবী এডভোকেট নুরুল ইসলাম। তাঁর আগমনে সভাস্থলে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় প্রবীণ, যুবক, সবাই স্বতঃস্ফূর্তভাবে এই সভায় অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় বাসিন্দারা তাঁদের এলাকার দীর্ঘদিনের সমস্যা ও উন্নয়নের দাবিগুলো সুনির্দিষ্ট ও স্পষ্টভাবে তুলে ধরেন। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি উঠে আসে।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট নুরুল ইসলাম বলেন, আপনাদের প্রতিটি দাবি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ, আপনাদের দাবিগুলো আমি জাতীয় সংসদে জোরালোভাবে উপস্থাপন করব। জনগণের প্রত্যাশা পূরণ করাই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, আমি আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে দোয়া প্রার্থী। আপনারা আমাকে সুযোগ দিলে ইনশাআল্লাহ, এই এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট থাকব। সুখে-দুঃখে আপনাদের পাশে থাকাই আমার অঙ্গীকার। শেষে উপস্থিত জনগণ করতালির মাধ্যমে তাঁর বক্তব্যকে স্বাগত জানান এবং একটি সুন্দর, উন্নত ভবিষ্যতের প্রত্যাশায় ধানের শীষ প্রতীকে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।




