নদীভাঙনে তলিয়ে গেল ৩৬০ আউলিয়ার সফরসঙ্গী সদাই শাহ (রহ.) এর মাজার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পানইর চক গ্রামে নদীভাঙনের ফলে ৩৬০ আউলিয়ার সফরসঙ্গী হযরত সদাই শাহ (রহ.) এর মাজার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকায় নদীভাঙন মারাত্মক আকার ধারণ করায় স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

জানা যায়, পানইর চক গ্রাম, পোস্ট মীরগঞ্জ বাজার এলাকায় অবস্থিত ঐতিহাসিক এই মাজারটি দীর্ঘদিন ধরে ধর্মপ্রাণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ জিয়ারতস্থল ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে নদীর তীব্র ভাঙনের কারণে মাজারটি হুমকির মুখে পড়ে এবং অবশেষে আজ নদীতে তলিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, নদীভাঙন দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা। দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নিলে আরও বড় ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানান তারা।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা নদীভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণসহ স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন