সন্ধ্যায় ৯৯৫ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হতে পারে

আজ সন্ধ্যার পিক আওয়ারে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৭ হাজার ২৯৫ মেগাওয়াট হতে পারে। বিপরীতে সর্বোচ্চ উৎপাদনের সম্ভাবনা রয়েছে ১৬ হাজার ৩০০ মেগাওয়াট। ফলে চাহিদা ও সম্ভাব্য উৎপাদনের মধ্যে ঘাটতি থাকতে পারে ৯৯৫ মেগাওয়াট।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির সম্ভাব্য পূর্বাভাস থেকে আজ শনিবার এই তথ্য জানা গেছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ দিনের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা হতে পারে ১৫ হাজার ২০০ মেগাওয়াট। আর সন্ধ্যার পিক সময়ে চাহিদা বেড়ে ১৭ হাজার ২৯৫ মেগাওয়াটে পৌঁছাতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সন্ধ্যার পিক সময়ে সর্বোচ্চ ১৬ হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতে পারে। সেই হিসাবে সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার তুলনায় সম্ভাব্য উৎপাদন ৯৯৫ মেগাওয়াট কম।এদিকে আজ দেশের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। দিনের মোট সম্ভাব্য বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ধরা হয়েছে ৩৫১ দশমিক ৫৭ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন