নন্দনগাছী রেলওয়ে স্টেশন সংস্কারকাজের উদ্বোধন

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলওয়ে স্টেশনের সংস্কারকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৭ অক্টোবর ২০২৬ই তারিখ) সকাল ৮.০০ ঘটিকায় নন্দনগাছী রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সংস্কারকাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. নাজমুল হক, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি মো. জাকিরুল ইসলাম (বিকুল), বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা আমির মাস্টার মো. আবুল কালাম আজাদ এবং নিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান  মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নন্দনগাছী রেলওয়ে স্টেশনের সংস্কারকাজ এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্টেশনের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে যাত্রীদের জন্য আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তারা।
তারা আরও বলেন, নন্দনগাছীর উন্নয়ন ও যোগাযোগব্যবস্থার অগ্রযাত্রায় রেলওয়ের এ সংস্কারকাজ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কাজটি বাস্তবায়িত হলে এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে এবং নন্দনগাছীর সার্বিক উন্নয়ন ও যোগাযোগব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে।
অনুষ্ঠানে বক্তারা সংস্কারকাজটি যথাযথভাবে সম্পন্ন করার পাশাপাশি এর গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নন্দনগাছীর উন্নয়ন ও জনসাধারণের যোগাযোগসুবিধা আরও সম্প্রসারিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, নন্দনগাছী রেলওয়ে স্টেশনের সংস্কারকাজকে স্থানীয়রা এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত: শিক্ষার বাণিজ্যিকীকরণ প্রতিহত করার আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আজ বুধবার ( ৭ অক্টোবর