পরিবেশ রক্ষায় নাগেশ্বরীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা ও নির্মল বায়ু নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নে দিনব্যাপী এক মহতী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অদ্য ৭ অক্টোবর (বুধবার) ‘নির্মূল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ, নাগেশ্বরী, কুড়িগ্রাম’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​কর্মসূচির অংশ হিসেবে নেওয়াশী ইউনিয়নের জাগরণী বহুমুখী বালিকা বিদ্যাবীথি এবং নেওয়াশী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশবান্ধব তাল গাছের চারা সহ নানান প্রজাতির বনজ ও ফলদ বৃক্ষ রোপণ করা হয়। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত প্রতিরোধের বিষয়টি বিবেচনায় রেখে এ দিনের কর্মসূচিতে তাল গাছ রোপণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
​উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আলাউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে গাছের কোনো বিকল্প নেই। বিশেষ করে তাল গাছ একদিকে যেমন বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে, অন্যদিকে পরিবেশের রূপ বাড়ায়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝেও পরিবেশ সচেতনতা বাড়িয়ে তুলবে।”
​সংগঠনের সভাপতি মো: জাহিদুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হক দুদুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো: আবুল হোসেন ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিজুল ইসলাম লিটন, প্রচার সম্পাদক মোঃ আল আমিন হক রবি, পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ মোঃ নিজাম উদ্দিন এবং মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ দুলালী খাতুন।
​কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেওয়াশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন সিদ্দিকী এবং নেওয়াশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান মুকুল। এছাড়া জাগরণী বহুমুখী বালিকা বিদ্যাবীথির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন নেছা, নেওয়াশী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা এই সবুজ উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
​আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজ কুড়িগ্রাম গড়ে তোলার এই ধারাবাহিক পথচলা উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামীণ জনপদে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত: শিক্ষার বাণিজ্যিকীকরণ প্রতিহত করার আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আজ বুধবার ( ৭ অক্টোবর