
টাঙ্গাইলের নাগরপুরে ৫টি গাঁজাগাছসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন মোঃ রাসেল মিয়া (৪২)। সে উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়া ওরফে লাল মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার রাত দুইটার দিকে এস আই ফারুক আহম্মেদ এর নেতৃত্বে একটি বিশেষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গী ফোর্স নিয়ে উপজেলা সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামে অভিযান চালায় এএসআই কাজল কুমার সূত্রধর, এএসআই মোঃ সুমন হোসেন, মোঃ কামরুল হাসান ও মোঃ লিটন হোসেন। অভিযানকালে আসামী মোঃ রাসেল মিয়ার নিজ বসত বাড়ীর ভিতর দক্ষিণ ভিটায় সতেজ অবস্থায় ৫টি গাঁজা গাছ পাওয়া যায়। পুলিশ গাছগুলো মাটি হইতে উপড়াইয়া ডাল-পালা ও পাতাসহ জব্দ করে এবং আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।



