লালমনিরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালমনিরহাটে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) জেলা বিএনপির উদ্যোগে এবং জেলা প্রশাসনের আয়োজনে পৃথক কর্মসূচি পালন করা হয়। শনিবার (৭ নভেম্বর)লালমনিরহাট রেলওয়ে স্টেশনসংলগ্ন শ্রমিক দলের কার্যালয়ের সামনে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়ানুর (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের ধরধরা পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ানুর দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার হাসেন আলীর ছেলে। আহতরা হলেন বোদা উপজেলার সাতখামার এলাকার সজ্জাদ হোসেন (২৩)

দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুলে ১৭ জন শিক্ষক মিলেও পাস করাতে পারেননি ১৩ শিক্ষার্থীকে

পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের কর্মরত ১৭ জন শিক্ষক মিলেও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১৩ শিক্ষার্থীকে পাস করাতে পারেননি। শনিবার (৩১ অক্টোবর) উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার বিষয়টি সামনে আসে। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৬ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় দেবীগঞ্জ

শেখ হাসিনা দেশে ফিরলে আ. লীগের অবশিষ্টাংশেরও কবর রচিত হবে: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে দৈনিক পঞ্চগড় খবর পত্রিকার উদ্বোধন অনুষ্ঠান শেষে বললেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন গুঞ্জনকে তারা গুরুত্ব দিচ্ছেন না। তবে সত্যিই যদি শেখ হাসিনা দেশে ফেরার চিন্তা করেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতির যতটুকু অবশিষ্টাংশ রয়েছে, সেটুকুরও

ঠাকুরগাঁও-১ আসনের ভোটকেন্দ্রে জামায়াত নেতাকে ৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে লিফলেট বিতরণের অভিযোগে জামায়াতের এক ওয়ার্ড নেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকার জেপি স্কুল ভোটকেন্দ্রে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ও অনুসন্ধান বিচারিক কমিটির বিচারক এবং যুগ্ম জেলা

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জামায়াত-ছাত্রদলের সংঘর্ষ, আহত ৩

লালমনিরহাটের হাতীবান্ধায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে জামায়াতের কর্মী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার সানিয়াজান বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, জামায়াতের কর্মী রায়হান ইসলাম (২৭), ছাত্রদল নেতা আলমগীর হোসেন (২৩) ও সাজেদুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতের সমর্থক

লালমনিরহাটে ৫ বছরের শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

লালমনিরহাটে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আলমগীর হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮

রংপুরে স্ত্রী-কন্যাকে ডিলার দেখিয়ে সারের ডিলারশিপ নিচ্ছেন বিএনপি নেতারা

সার সংকট নিরসনে সারা দেশে নতুন করে সরকারের বিসিআইসির সার ডিলার নিয়োগ তীব্র সমালোচনার মুখে পড়েছে। সরকারের মহৎ উদ্যোগ দলের নেতাকর্মীদের অপকর্মে ম্লান হয়ে গেছে। ডিলার নিয়োগে মানা হয়নি নীতিমালাও। দলের নেতার স্ত্রী, অনার্সপড়ুয়া মেয়ে, ছেলে, শ্বশুর, ফুফাতো ভাই, ভাতিজা, শ্যালক, স্বজনের নামে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দলীয় অফিসকে সার ডিলারের

শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলে ফুটবল-ক্রিকেট সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলে তাদের ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সৈয়দপুর থেকে সড়কপথে রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের সঙ্গে ১০ মিনিট সময় কাটান তিনি। সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বাসযোগে রংপুরের উদ্দেশে

পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন। সৈয়দপুর বিমানবন্দরে নামবেন তিনি। সেখান থেকে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন