নীলফামারীতে মাদকবিরোধী ও বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

নীলফামারীতে জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও পুলিশ ইউনিটের পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১৫ নভেম্বর) নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমন, মাদকদ্রব্য উদ্ধার এবং মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ পুলিশ সদস্যদের মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।

এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ (প্রতিরোধমূলক), নিয়মিত মামলা, মাদকদ্রব্য ও অন্যান্য উদ্ধারজনিত এবং গ্রেপ্তারি পরোয়ানামূলে মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ জানায়, নীলফামারীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ ও অপরাধীর তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে। প্রয়োজনে পুলিশ কন্ট্রোল রুমের ০১৩২০১৩৬২৯৮ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঝালকাঠিতে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে