নীলফামারী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে

নীলফামারী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) সকাল ৯টায় জেলা পুলিশ নীলফামারীর আয়োজনে পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ ও পুলিশ সদস্যদের কিট সামগ্রী পরিদর্শন করেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন।

কিট প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের কিট সামগ্রীর যথাযথ ব্যবহার, সংরক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যালোচনা করে জিএস মার্ক প্রদান করা হয়। পাশাপাশি যেসব পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে, তাদের সংশ্লিষ্ট অফিস থেকে তা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়।

কিট পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন পুলিশ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখা, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান, নিয়মিত পিটি-প্যারেড করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খেলাধুলায় অংশগ্রহণ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

তিনি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও আন্তরিক, শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার হওয়ার আহ্বান জানান।

কিট প্যারেডে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) জ্যোতির্ময় ঘোষ, সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ খান, আরআই, পুলিশ লাইন্স নীলফামারীসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক (৩) জনকে পুশ‌ইনের চেষ্টা- ব্যর্থ করে দিলেন বিজিবি

 চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী