নেছারাবাদে দুর্গাপূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, শিশুর মৃত্যু; নিখোঁজ মা

পিরোজপুরের নেছারাবাদে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে কালীগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা নিখোঁজ রয়েছেন। ট্রলারটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শিশু অদ্রিতা বেপারীকে মৃত অবস্থায় উদ্ধার করে। তার মা রিনা বেপারীকে (৪৫) উদ্ধারে অভিযান চালানো হয়।

নিহত অদ্রিতা উপজেলার ভরতকাঠী গ্রামের শংকর বেপারীর মেয়ে। দুর্ঘটনার পর ট্রলারে থাকা অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। এ ঘটনায় পাঁচটি মোটরসাইকেলও নদীতে ডুবে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে অষ্টমীর পূজা দেখে শ্রীরামকাঠী থেকে ট্রলারে করে বাড়ি ফিরছিলেন যাত্রীরা। ফেরিঘাট এলাকায় পৌঁছালে ট্রলারটি ভারসাম্য হারিয়ে নদীতে ডুবে যায়। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহত শিশুর বাবা শংকর বেপারী জানান, পরিবারের সদস্যদের নিয়ে অষ্টমীর পূজা দেখতে শ্রীরামকাঠী গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে অতিরিক্ত যাত্রীর চাপে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। এ সময় তিনি স্ত্রী ও মেয়েকে ধরে রাখার চেষ্টা করেন। কিন্তু মেয়ে সাঁতার না জানায় তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে স্ত্রীও নদীতে তলিয়ে যান। নিজে প্রাণে বাঁচলেও স্ত্রী ও মেয়েকে রক্ষা করতে না পারার বেদনায় ভেঙে পড়েন তিনি।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিখোঁজ রিনা বেপারীর সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ফরিদপুরের মালিকপুর বাজারে চোর সন্দেহে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও আটকের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি রিকশা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ ২০ অক্টোবর রাত ১টা থেকে ২টার

শফিকুল ইসলাম শফিকের মায়ের জানাজায় শোকের ছায়া, চৌগাছা-মহেশপুর-কোটচাঁদপুর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও গ্রামবাসীর ঢল

বিএনপির কেন্দ্রীয় কৃষকদলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিকের মমতাময়ী মায়ের

কালীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিরাপদ ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের সহযোগিতার আশ্বাস

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও