পিরোজপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ও চেকপোস্ট স্থাপনের নির্দেশ

পিরোজপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করতে বিশেষ আইন-শৃঙ্ঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পুলিশের চেকপোস্ট বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-মিজান সাইফ স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলাল।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, এসআরবি বরিশাল-৮-এর কোম্পানি কমান্ডার কামরুজ্জামান, সিভিল সার্জন মতিউর রহমান, জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল ইসলাম এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মো. শামীম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মীদের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। যেকোনো সংকটময় পরিস্থিতিতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি জেলার গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং প্রয়োজনীয় পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানোর নির্দেশনা দেন। একই সঙ্গে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথা বলেন।
সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিষিদ্ধ আ.লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে দিনাজপুরে মহিলাদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নিষিদ্ধ ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে