
পিরোজপুর জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ।
সভায় জেলার পরিবার পরিকল্পনা কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে পরিবার পরিকল্পনা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, প্রজনন স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও জোরদার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং জেলা পরিবার পরিকল্পনা কমিটির সদস্যরা উপস্থিত





