
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের একখুলিয়া সিকদার বাড়ি এলাকায় পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলো—একখুলিয়া সিকদার বাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে মো. জাহেদ এবং মো. শুক্কুরের ছেলে মো. তাহসিন। তারা দুজনই মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোক ও শোকের মাতম।
এদিকে, শিশুদের পানির কাছাকাছি যাওয়া ও একা চলাচলের ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে পুকুর, খাল ও জলাশয়ের আশপাশে শিশুদের প্রতি বাড়তি নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।





