
ইদিলপুর ইসলামিয়া ছালামিয়া দাখিল মাদ্রাসায় ঐতিহাসিক জশনে জুলুস সম্পন্ন
চট্টগ্রামের ফটিকছড়িতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও ইদিলপুর ইসলামিয়া ছালামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক জশনে জুলুস ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ আগস্ট) আয়োজিত জশনে জুলুসে ছদারত করেন হযরত মাওলানা আবুল কাশেম নূরী (মা.জি.আ.)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবু তাহের চৌধুরী।


