শুক্রবার,২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে জিঞ্জিরাম নদীতে অবৈধ মাটি উত্তোলন বন্ধ, ড্রেজার অপসারণ

জামালপুরের  বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সাতভিটা গ্রামে প্রাইমারি স্কুল সংলগ্ন জিঞ্জিরাম নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছিল। ড্রেজার মেশিন বসিয়ে চলমান এই কার্যক্রমে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছিল এবং আশপাশের আবাদি ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার পথে ছিল। শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়িও চরম ঝুঁকির মুখে পড়েছিল।
এই পরিস্থিতিতে আজ বিকেলে সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড আসমাউল হুসনার নেতৃত্বে (২৬) জানুয়ারি সোমবার বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের একটি অভিযান চালানো হয় এবং ড্রেজার মেশিনটি অপসারণ করা হয়।
এসিল্যান্ড আসমাউল হুসনা জানান, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং যে কোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ড্রেজার অপসারণের পর স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং আশা করেছেন, নদীভাঙন ও ফসলি জমির ক্ষতি এভাবে রোধ করা সম্ভব হবে। এই পদক্ষেপে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের প্রশংসা করেছেন এলাকাবাসী

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নাসিরনগরে পাগল শংকর মন্দিরে চুরি: বিগ্রহের স্বর্ণালঙ্কার ও দানবাক্সের টাকা খোয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্ডাউক এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ও পবিত্র