বরগুনায় তিন শ্রেণির বৃত্তি পরীক্ষা সুষ্ঠু পরিচালনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বরগুনায় জুনিয়র বৃত্তি পরীক্ষা, ইবতেদায়ি পঞ্চম শ্রেণি ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
সভায় আসন্ন বৃত্তি পরীক্ষাগুলো নির্বিঘ্নে সম্পন্ন করতে কেন্দ্র ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরীক্ষার্থীদের নিরাপত্তা, নকল প্রতিরোধ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই কোনো শিক্ষার্থী যেন বৈষম্য, অনিয়ম কিংবা অব্যবস্থাপনার শিকার না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পরীক্ষার পরিবেশ হতে হবে সম্পূর্ণ নকলমুক্ত, শান্তিপূর্ণ ও শিক্ষার্থীবান্ধব। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
তিনি আরও বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করবে। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আস্থা তৈরি করতে কেন্দ্রসংশ্লিষ্ট কর্মকর্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সভায় আসন্ন পরীক্ষাগুলো সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর পারস্পরিক সমন্বয় জোরদার এবং প্রয়োজনীয় প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জিসাস বরিশাল জেলা সভাপতির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব গ্রহণ, আবুল কালাম শাহীনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

জিসাস বরিশাল জেলা সভাপতি মোঃ শহিদুল ইসলাম মিন্টু বরিশাল বিভাগীয়