
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বুধবার সকাল ১০টায় সেলবরষ ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা এনামুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন সেলবরষ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি এনামুল হক। যুব জামায়াতের সভাপতি জাহিদুল ইসলাম টিপুল ও সেক্রেটারি ইলিয়াস হায়দার ( সেতু )সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের অর্থ, তাৎপর্য ও বাস্তব জীবনে এর প্রয়োগ নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, নৈতিক শিক্ষা এবং মানবকল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সমাজে নৈতিকতা, মানবিকতা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আদর্শ অনুসরণের বিকল্প নেই।
প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।





