‎বাউফলের কালাইয়ায় গভীর রাতে আগুন, ৭ টি কুড়ের কুর পুড়ে ছাই

‎পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ৭ টি কুড়ার কুর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কমলারানীর দিঘীর পাড়ে জোমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে কুড়ের কুর গুলোতে আগুন লাগিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
‎ক্ষতিগ্রস্ত কুড়েঘরের মালিক রফিক, ফিরোজ, রাসেল ও রাজ্জাক—এই চার ভাই জানান, আগুনে তাদের অন্তত ৭টি কুড়েঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।
‎নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, ঘটনাস্থলের পাশের রাস্তাটি দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার জন্য ব্যবহৃত হয়ে আসছে। বিভিন্ন এলাকা থেকে লোকজন ওই পথে আসা-যাওয়া করে এবং প্রায়ই গভীর রাতে সন্দেহজনক লোকজনের আনাগোনা দেখা যায়।
‎এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ভোলায় পৃথক ২টি অভিযানে প্রায় ১ লক্ষ টাকা মূল্যের ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড

কোস্টগার্ড জানিয়েছে, ভোলার সদর থানাধীন পূর্ব চরকালি সুন্দরবন গ্যাস ফিল্ড