
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সিরাজুল ইসলাম তার সৎ, দক্ষ ও জনবান্ধব ভূমিকার জন্য এলাকাবাসীর কাছে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি থানার কার্যক্রমে গতিশীলতা এনেছেন এবং জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, তিনি মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। তার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। ফলে যুবসমাজ ধ্বংসকারী মাদকের বিস্তার উল্লেখযোগ্যভাবে কমেছে বলে মনে করেন স্থানীয়রা।
শুধু মাদক নিয়ন্ত্রণেই নয়, সাধারণ মানুষের যেকোনো সমস্যার সমাধানেও তিনি আন্তরিকভাবে কাজ করেন। দিন-রাত যেকোনো সময়ে থানায় গেলে তাকে পাওয়া যায় সেবা দিতে। তার সদাচরণ, ন্যায়পরায়ণতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলেন, সিরাজুল ইসলাম স্যার একজন ভালো মানের মানুষ এবং একজন সৎ ও জনদরদি পুলিশ অফিসার। তার মতো অফিসার পেয়ে বাউফলবাসী গর্বিত। তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।





