বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‎বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বার সম্মেলন কক্ষে সভাপতি শেখ সাহেদ আলী রবির সভাপতিত্বে ও প্রভাষক হাদীউজ্জামান হিরোর সঞ্চালনায় সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এম এ সালাম, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। এছাড়াও চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দ,সদস্য সহ জেলার বিভিন্ন পর্যায়ের ব্যাবসায়ী,ব্যাবসায়ী নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন এর নেতৃবৃন্দ সাধারণ সভায় অংশ নেন।
‎সাধারণ সভায় জেলার ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
‎সভায় বক্তারা বলেন, বাগেরহাটের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ী সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
‎তারা আরও বলেন, ব্যবসায়ী, সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়লে জেলার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
‎অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে চেম্বার অব কমার্সের সভাপতি শেখ শাহেদ আলী রবি ব্যবসায়ীদের স্বার্থে ভবিষ্যতে আরও বিভিন্ন কার্যক্রম গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
‎
‎

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চুরি, ডাকাতিমুক্ত চান্দিনা, কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি জনাব, মোঃ নূরুজ্জামান

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, কিশোর গ্যাং

চুয়াডাঙ্গা জীবননগরে অবৈধ মজুমদার শান্তা এন্টারপ্রাইজের ও তৌফিক ট্রেডার্স এর জব্দ কৃত (৯১২) বস্তা সার আদালতের নির্দেশে কৃষকদের মাঝে বিক্রি

অবশেষে চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুদ করে রাখা জব্দকৃত (৯১২) বস্তা