বিগত ১৮’বছরেও হয়নি রাস্তার সংস্কার কাজ, ভোগান্তিতে ১২টি গ্রামের ১৫’হাজার মানুষ

খাতড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ৩নং ক্যায়াংঘাট ইউপির গার্ডঘর বটতলা চেয়ারম্যান পাড়া থেকে ভিতরে কড়ইল্ল্যাছড়ি গ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তায় (বিগত প্রায় ১৮’বছর যাবত) যানবাহন চলাচলের অযোগ্য, যতদ্রুত সম্ভব উক্ত রাস্তার সংস্কারের দাবী এলাকাবাসীর।
মহালছড়ি উপজেলার ৩’নং ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান এর ডাকে সরেজমিনে সাংবাদিক নিউজের তথ্য সংগ্রহকালে ৫’টি গ্রামের হেডম্যান কারবারি ও সাধারণ মানুষের বক্তব্য মতে ২০০৬ইং সালে বর্তমান, খাগড়াছড়ি জেলার সংসদ সদস্য তাৎকালিন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান থাকার সময়ে ওয়াদুদ ভূইয়া এমপি এই সড়কটি মাটির রাস্তা থেকে ইটের রাস্তায় পরিবর্তন করেছিলেন। সেই থেকে বর্তমান ২০২৬’ইং সাল পর্যন্ত এখানে বা এই সড়কে আর কোন কাজ করা হয়নি বলেও জানান স্থানীয় সাধারণ মানুষ সহ মুরুব্বিগন।
স্থানীয় হেডম্যান, মেম্বার ও কারবারিরা বলেন, আমাদের এলাকার স্থানীয় নেতৃবৃন্দ অনেক আবেদন নিবেদন করেছে এবং হচ্ছে ও হবে বলে বিগত সরকারের অফিসিয়াল কর্মকর্তাবৃন্দগন আশ্বাস দিলেও কেন ও কোন কারণে কাজ হয়নি, তা তারাই জানেন বলেও মন্তব্য করেন।
মহালছড়ি উপজেলার ৩নং ক্যায়াংঘাট ইউপির বর্তমান চেয়ারম্যান বলেন, আমরা জনপ্রতিনিধি আমাদের কাছে সাধারণ মানুষ আসে এবং তাদের কষ্টের কথা বলেন। আমরা তাদের কষ্টের কথা শুনি, এবং তাদের সুবিধার জন্য  রাস্তা সংস্কার করার জন্য নিজের পকেটের টাকা খরচ করে আবেদন নিবেদন  করার পাশাপাশি যেখানে যা খরচ করতে হয় তা করে থাকি। অনেক সময় অফিসে আবেদন দেওয়া থেকে শুরু করে বারেংবার অফিসে যাতায়াত বা খোঁজ খবর করি কিন্তু দিন শেষে হয়তো কিছু হয়, আবার কিছু আবেদন এমনিতেই পরে থাকে। তবে সাধারণ মানুষের সুবিধার জন্য আমাদের করনিও বা প্রচেষ্টার কোন কমতি নেই বা থাকে না বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, হয়তো এবার আপনাদের মাধ্যমে বা আপনাদের নিউজের মাধ্যমে উক্ত অফিস কর্মকর্তাদের সু’নজরে আসবে বলে আশাকরি বলেও জানান ৩নং ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান।
মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেন, গত বিএনপি সরকারের আমলে আমাদের লিডার ওয়াদুদ ভূইয়া এমপি তাৎকালীন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় যে’সব রাস্তার উন্নয়ন কারেছিলেন।  সে’সব রাস্তার মেরামত কাজ বিগত ফ্যাসিস্ট ও বর্তমান নিষিদ্ধ আওয়ামীলীগ সরকার করেনি এবং এটাই বাস্তবতা। তবে এখন আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভুইয়া এমপি মহোদয় পাহাড়ের মানুষের যাতায়াত সুবিধার্থে নতুন পুরাতন সকল রাস্তার উন্নয়নে সু’নজর দিবেন এবং জনস্বার্থে যেখানে যেখানে প্রয়োজন সকল উন্নয়ন কাজ করবেন বলেও জানান তিনি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ধর্ম মন্ত্রণালয়ের অনুদান গ্রহণ অনুষ্ঠানে কোটচাঁদপুরে মেয়র পদপ্রার্থী পরভেজ আক্তার কালুর অনুদান হস্তান্তর

ঝিনাইদহের কোটচাঁদপুর কওমি মহিলা মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে অনুদান