‎বিসিবি’র কাউন্সিলর হলেন লালমনিরহাটের আব্দুল্লাহ আল মাহফুজ এভিন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র কাউন্সিলর হলেন- লালমনিরহাটের আব্দুল্লাহ আল মাহফুজ এভিন।
‎রোববার (১৭ মে) রাতে তিনি নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছেন।

‎ক্রিকেটাঙ্গণে দীর্ঘদিন সম্পৃক্ত থাকা আব্দুল্লাহ আল মাহফুজ এভিনের কাউন্সিলর হওয়াকে ঘিরে লালমনিরহাটের ক্রীড়ামহলে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

‎আব্দুল্লাহ আল মাহফুজ এভিন লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের কৃতী সন্তান।

‎সাবেক ক্রিকেটার ও দক্ষ ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ আল মাহফুজ এভিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বিশিষ্ট সমাজ সেবক মানবিক যাত্রা ফাউন্ডেশন-এর কর্ণধারও তিনি।

‎সাবেক এ ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক সাবেক ছাত্রনেতা ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহফুজ এভিন বলেন, ক্রীড়াঙ্গণসহ পথশিশু মাদরাসার এতিম শিশু ও হতদরিদ্র মানুষগুলোর জন্য নিরলস ভাবে পরিশ্রম করে এসব মানুষর ভাগ্যোন্নয়নে কাজ করাই আমার এক মাত্র লক্ষ্য।

‎তিনি তার লক্ষ্য ও উদ্দেশ্য সফল করতে সমাজের সকল শ্রেণীপেশার মানুষের কাছে দোয়া প্রার্থী।
‎সাবেক ক্রিকেটার ও সংগঠক হিসেবে তাঁর ভূমিকা ক্রীড়াঙ্গণে প্রশংসিত।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন