বৈষম্য বিরোধী আন্দোলন থেকে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সভাকক্ষে আজ বুধবার সকালের প্রথম অর্ধেই-” বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা প্রদান” আলোচনা সভা  ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জেলা জামায়াতের আমির মোঃ রুহুল আমিন।
 প্রধান অতিথি সাংসদ সদস্য চুয়াডাঙ্গা -২  এডভোকেট রুহুল আমিন বক্তব্যে ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন।
আলোচনা সভা শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান এবং পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: ‘আমাকে প্রধানমন্ত্রী পাঠিয়েছেন, খালি হাতে আসিনি’

আকস্মিক চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও