বুধবার,১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

‎ব্রাহ্মণপাড়ায় জামায়াত প্রার্থী ড. মোবারক হোসাইনের দাঁড়িপাল্লার পক্ষে উঠান বৈঠক

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাতিয়ানে গ্রামে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইনের দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারী) বাদ মাগরিব ছাতিয়ানী ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে মোশাররফ ভূইঁয়া  মার্কেটে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। এতে ডাঃ মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাছান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের জনগন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এখন সুযোগ এসেছে, নতুন ভাবে দেশকে সাজানো। দেশের জনগন দাড়িঁপাল্লার পক্ষে কাজ করছে। জনগনকে সাথে নিয়েই জামায়াতে ইসলামী আগামীদিনে রাষ্ট্র গঠন করবে ইনশাল্লাহ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, সাহেবাবাদ ইউনিয়ন আমীর মোহাম্মদ আমিনুল ইসলাম। এসময় জামায়াত সেক্রেটারি ঈমাম হোসাইন, মাওলানা আব্দুর রউফ সালেহী, মাওলানা খাইরুল বাশার, উপজেলা এনসিপির সমন্বয়ক মো. জহিরুল ইসলাম সরকার, উপজেলা শিবির সভাপতি ইঞ্জিনিয়ার আজাদ হোসাইন, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রাজীবসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সবশেষে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে কাজ করার একাত্নতা ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নাসিরনগরে পাগল শংকর মন্দিরে চুরি: বিগ্রহের স্বর্ণালঙ্কার ও দানবাক্সের টাকা খোয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্ডাউক এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ও পবিত্র