ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস অনুষ্ঠানে ১৪জন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান

ফরিদপুরের ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১৪ জন গুণী শিক্ষককে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ মোঃ নিজাম খান ভাঙ্গা সরকারি কে, এম বিশ্ববিদ্যালয় কলেজ,.মোঃ হায়দার হোসেন, ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, আবু ইউসুফ মৃধা,অধ্যক্ষ ইকামাতেদ্বীন কামিল মাদরাসা, আব্দুল আওয়াল, ইকামাতেদ্বীন কামিল মাদরাসা, মোঃ মনিরুজ্জামান, চম্পা আক্তার, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাপ শিক্ষক, ভাঙ্গা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,মো. ফরহাদ হোসেন সহকারি শিক্ষক মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়,নাদিরা বেগম প্রধান শিক্ষক ঈদগা পল্লী বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুন্নু মোল্লা, লায়লা আফরোজ, নিত্যানন্দ সরকার, মোসাঃ হালিমা খাতুন, আক্তারসহ ১৪ জন গুণী শিক্ষক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, ভাঙ্গা উপজেলা বিএনপির  সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা, ওবায়দুর আলম সম্রাট সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অতিথিরা গুণী শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষকদের অবদানের কথা তুলে ধরে তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন