ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

সম্প্রতি ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা।

উলিপুর থানাধীন ঘাটিয়াল  আদর্শ বাজারের পার্শ্ববর্তী এলাকা ডম্পোরে জমাজমি  নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিলো ২ ভাইয়ের মধ্যে।
গত ২৭/০৩/২০২৬ তারিখে  গ্রাম্য শালিশ বসে এবং  কিছু আলোচনা করে।
শুক্রবার হওয়ায় লোকজন নামাজের পরবর্তী সময় আবার বসার জন্য দুই পক্ষেকে বলে।
লোকজন সরাসরি  হওয়ার একপর্যায়ে  আবারো দুই  পক্ষের মধ্যে  কথার কাটাকাটি শুরু হয়।
এবং  প্রথম পক্ষ মোঃবকুল মিয়া  তার বাসয়া ঢুকতে ধরলে পিছন থেকে তার ভাতিজার লাঠি দিয়ে বকুল মিয়ার মাথায়  সজোরে  আঘাত করে।
মাথা ফেটে যায় এবং  মাঠিতে লুটেপরে।
তাকে চিলমারী সদর হাসপাতালে নেওয়া হলে তাৎক্ষণিকভাবে  রংপুর  সদর হাসপাতালে রেফড করে।
২৭/০৩/২০২৬ থেকে চিকিৎসাধীন অবস্থায় থাকলেও তার অবস্থার কোনো উন্নতি হয় না এবং  গত ০১/০৪/২০২৬ তারিখ  আনুমানিক রাত ৮.৩০ মিনিটে  তার মৃত্যু  নিশ্চিত করেন রংপুর  মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।
এই ঘটনার পরে এলাকার চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ মানবিক কারণে লাখ লাখ রোহিঙ্গাকে

কালীগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ওই তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীদের এই অর্থদণ্ড প্রদান করেন। কালীগঞ্জ পৌরসভার দড়িসোম এলাকায় ব্যবসায়ী রাজু আহমেদকে ৫ হাজার টাকা, চুন্নু মিয়াকে ৩ হাজার টাকা ও দক্ষিণ ভাদার্ত্তীর মো. রেজাউল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।   নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার বলেন, সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নিয়ে গ্যাস সিলিন্ডার বিক্রি করা একটি বড় ধরনের অপরাধ। যেই সব ব্যবসায়ীরা এই রকম কাজ করবে তাদের অর্থদণ্ড ও সাজা প্রদান করা হবে। এমন অভিযান অব্যাহত থাকবে।