বৃহস্পতিবার,৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ভান্ডারিয়ায় চোরাই মহিষসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আটক

পিরোজপুর  ভান্ডারিয়া থানা পুলিশের তৎপরতায় চোরাই চারটি মহিষ উদ্ধার এবং আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ০৬ আগস্ট ২০২৬ তারিখ রাত ২টা ৪১ মিনিটে ভান্ডারিয়া থানার রাত্রিকালীন ডিউটিরত দুটি মোবাইল টিমের যৌথ অভিযানে একটি চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়া একটি হলুদ রঙের মিনি ট্রাক ধাওয়া করা হয়। পরে ভান্ডারিয়া থানার বড় কানুয়া এলাকার বটতলা থেকে ট্রাকটি আটক করা হয়।
তল্লাশিকালে ট্রাক থেকে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানা এলাকা থেকে চুরি হওয়া চারটি মহিষ উদ্ধার করা হয়।
এ সময় ট্রাকে থাকা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কামরুল হাওলাদার (৩৬), পিতা: মৃত সুলতান হাওলাদার, গ্রাম: উত্তর ভিটাবাড়িয়া, থানা: ভান্ডারিয়া, জেলা: পিরোজপুরকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক কামরুল হাওলাদারের বিরুদ্ধে ৮টি ডাকাতি, ৩টি দস্যুতা এবং ৪টি চুরির মামলাসহ মোট ১৫টি মামলা রয়েছে।
অভিযানে উদ্ধার হওয়া চারটি চোরাই মহিষ এবং ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাঠালিয়া থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, চোরাই গবাদিপশু পাচার ও আন্তঃজেলা অপরাধী চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চুয়াডাঙ্গা জেলা ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে গ্যাস, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি প্রদান প্রসঙ্গে

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়, ১১ দলীয় ঐক্য জোট চুয়াডাঙ্গা জেলা

গোবিন্দপুর ইউনিয়নের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের

তালতলীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মাইনুল ইসলাম, সম্পাদক ফয়সাল আহমেদ

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বরগুনা জেলা শাখার অধীন তালতলী উপজেলা