বিশেষ অভিযানে অস্ত্রসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ০৬ আগস্ট ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামী, জিআর পরোয়ানাভুক্ত আসামী এবং জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশনের আসামীসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তিনটি চাপাতি, একটি চাকু এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করা হয় মোঃ আমিরুল ইসলাম (৪০), ইমন (২৪), রবিন মিয়া (৩০), ইফরাত হোসেন (২২) এবং ফেরদৌস (৩৫)-কে।

এছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামী হিসেবে জোবায়েত হোসেন শিমুল (২৪) ও মোঃ শফি (৩৬)-কে গ্রেফতার করা হয়।

অন্যদিকে জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশনের আসামী মেহেদী হাসান আলতাব (২৬)-কেও আটক করা হয়েছে।

বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামীকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জাতিসংঘে ইরানের প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব মার্কিন গোয়েন্দা সংস্থার

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নিরাপত্তার