ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।
র‍্যালিতে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং পরস্পরকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান ও কবির হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, জাকির হোসেন মনির, ওমর ফারুক, হারুনুর রশিদ সুমন, লুকু চৌধুরী, কামাল মেম্বার, কামাল পাশা, এমদাদ হোসেন, সপন গোলাদার, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেলসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস, দলের আদর্শ এবং গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। র‍্যালিকে ঘিরে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মুশুদ্দি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে শিক্ষার্থীদের পড়াশোনার

ডেঙ্গু প্রতিরোধ ও নগরীর পরিবেশ পরিচালনা রাখতে বাগেরহাটের মংলা পৌরসভায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে

ডেঙ্গু প্রতিরোধ ও নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বাগেরহাটের মোংলা পৌরসভায়

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের প্রথম জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাবেক উপমন্ত্রী, সাবেক প্যানেল স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের

97

Каким образом интернет-мемы превратились в элементом актуальной массовой культуры Интернет-мемы