ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু : আহত-৩

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় দৌলতখান উপজেলার মধ্য জয়নগর এলাকার বক্সে আলী বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজন জাহিদ জানান, শুক্রবার সন্ধ্যার দিকে ফয়সাল মোটরসাইকেল যোগে মধ্য জয়নগর এলাকার বক্সে আলী ব্রিজ অতিক্রম করে বোরহানউদ্দিনের দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ফয়সালের মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা অপর আরোহীও গুরুতর আহত হন। নিহত শিক্ষার্থী মো: ফয়সাল (১৭) এবছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। সে মধ্য জয়নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রঞ্জু বেপারি বাড়ীর মিজানুর রহমানের ছেলে। শনিবার (২৯ আগস্ট) সকালে নামাজে জানাজার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা দুই যাত্রী ও মোটর সাইকেলের অপর আরোহী গুরুতর আহত হন। আহতরা হলেন- হাসনাইন, মঞ্জু ও আরিফ। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে হাসনাইন ও মঞ্জুর অবস্থা গুরুতর। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ফয়সাল ছেলেটি মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে সন্ধ্যার দিকে বক্সে আলী বাজার অতিক্রম করছিল। তার এই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোয় অনেকেই সন্দেহ করেছিল কিছু একটা ঘটবে। ব্রিজ অতিক্রম করার পর বাস্তবেই দুর্ঘটনা ঘটলো।
বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক ওবায়দুল হক এ প্রতিনিধিকে জানান, দৌলতখানের মধ্য জয়নগর ইউনিয়নের বক্সে আলী বাজার এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে সেখান থেকে মোটরসাইকেল চালক ফয়সালের লাশ উদ্ধার করি।
তিনি আরো জানান, মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা দুই যাত্রী এবং মোটরসাইকেলে থাকা ওপর আরোহীও আহত হন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহত ফয়সালের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের সদস্যরা যদি আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেন তাহলে আমরা আইনগত সহায়তা করতে রাজি আছি। দুর্ঘটনার পর সিএনজি ড্রাইভার পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মুশুদ্দি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে শিক্ষার্থীদের পড়াশোনার

ডেঙ্গু প্রতিরোধ ও নগরীর পরিবেশ পরিচালনা রাখতে বাগেরহাটের মংলা পৌরসভায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে

ডেঙ্গু প্রতিরোধ ও নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বাগেরহাটের মোংলা পৌরসভায়

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের প্রথম জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাবেক উপমন্ত্রী, সাবেক প্যানেল স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের

97

Каким образом интернет-мемы превратились в элементом актуальной массовой культуры Интернет-мемы