মঠবাড়িয়ায় দিনভর সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিপণি ভবন, খাল ও উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনব্যাপী জেলা প্রশাসকের মঠবাড়ীয়া উপজেলা পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে এসব কার্যক্রম পরিচালিত হয়।
সফরের শুরুতে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক। পরে পশ্চিম মিঠাকালী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি।
এরপর বড় মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউশনের অভিভাবক সমাবেশে অংশ নিয়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে অভিভাবকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।
এ ছাড়া ৮ নম্বর বড় মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজ নেন তিনি।
পরিদর্শনের অংশ হিসেবে বড় মাছুয়া ইউনিয়ন পরিষদ, মঠবাড়ীয়া বহুতল বিশিষ্ট বিপণি ভবন (ফিস মার্কেট) এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক। এসব প্রতিষ্ঠানে সরকারি সেবা কার্যক্রমের বাস্তব অবস্থা ও সেবার মান সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।
দিনব্যাপী কর্মসূচির আরেক পর্যায়ে মিরুখালী-সাফা খালের ভাঙ্গাপোল এবং ধানীসাফা ইউনিয়নের ভাঙ্গাপোল থেকে মিরুখালী বাজার পর্যন্ত মডেল খাল পরিদর্শন করেন আবু সাঈদ। এ সময় খালগুলোর বর্তমান অবস্থা ও সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।
সফরের শেষ পর্যায়ে মঠবাড়ীয়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসনের এ ধরনের মাঠপর্যায়ের সরেজমিন পরিদর্শনের মাধ্যমে সরকারি সেবা কার্যক্রমের বাস্তব চিত্র, স্থানীয় পর্যায়ের সমস্যা ও সম্ভাবনা এবং উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সরাসরি ধারণা নেওয়া হচ্ছে।
 জনসেবার মানোন্নয়ন, সরকারি কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং মাঠ প্রশাসনকে আরও কার্যকর করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চকরিয়ায় ডাকাতচক্রের অস্ত্র কারখানায় পুলিশের হানা: ৩ আগ্নেয়াস্ত্র, ৮২৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

কক্সবাজারের চকরিয়ায় সংঘবদ্ধ ডাকাতচক্রের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি