
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল ক্রীড়াই জাতির মনোবল’ এই স্লোগানকে সামনে রেখে মদিনা বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ -এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের বহুল কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ‘টিম ড্রাগ ফ্রি ওয়ারিয়র্স ও জাগ্রত যোদ্ধা এফসি।
ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র আক্রমণ ও পাল্টা-আক্রমণ। টানটান উত্তেজনার মধ্য দিয়ে খেলা এগোলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। পরবর্তীতে ফলাফলের জন্য খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ড্রাগ ফ্রি ওয়ারিয়র্স-কে ৩-০ গোলে হারিয়ে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে টিম জাগ্রত যোদ্ধা এফসি।
আকর্ষণীয় এই ফাইনাল খেলা দেখতে মাঠে স্থানীয় ফুটবলপ্রেমীদের উপস্থিতি ছিল প্রশংসনীয়। প্রিয় দলকে সমর্থন জানাতে বিভিন্ন বয়সী দর্শকে মুখরিত হয়ে ওঠে খেলার মাঠ।
খেলা উপভোগ করতে এ সময় উপস্থিত ছিলেন জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম হাবিলদার, যুব সমাজের সভাপতি মুস্তাফিজুর রহমান সুমন এবং সেক্রেটারি হাবিব মারুফ।
টুর্নামেন্টটি সফলভাবে পরিচালনা করেন পরিচালনা কমিটির সদস্য বিকাশ, জিসান, হাসিব, সাইফুল, তাসিব, আরিফ, রাহাত, সাইমুন, মারুফ ও মেহরাজ।


