জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন মসজিদ ও মন্দির ও কবরস্থান সংস্কার কাজের উন্নয়নে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১১আগষ্ট সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে থেকে বিতরন অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং উপাসনালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নে বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের পরিবেশ সুদৃঢ় করা জরুরি।” তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সঠিকভাবে সংস্কার কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন,পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া,
সহ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মসজিদ ও মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৪০জন মসজিদ , মন্দির ও কবরস্থান কমিটির হাতে সংস্কার কাজের অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি।

