মহিপুরে দুই একাডেমিক ভবনসহ প্রতিষ্ঠান ভিত্তিপ্রস্তর স্থাপন, ও উন্নয়ন কাজের উদ্বোধন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা ভিতবিশিষ্ট একতলা দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ‘পরিচালন বাজেটের আওতায় অনাবাসিক ভবন নির্মাণ/সম্প্রসারণ কর্মসূচি (পূর্বতন-৭০১৬)’-এর আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান হাওলাদারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক বানীকান্ত সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. হুমায়ুন সিকদার, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, মহিপুর থানা বিএনপির সভাপতি আ. জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ এবং মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেন। পরে ফলক উন্মোচন, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রধান অতিথি নতুন দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন মানসম্মত শিক্ষার অন্যতম পূর্বশর্ত। আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা হবে।
দরিদ্র নারী ও কিশোরীদের প্রশিক্ষণ ও প্রণোদনা
একই স্থানে কলাপাড়ায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর দ্বিতীয় পর্যায়ের উদ্যোগে অভিভাবক ও কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীদের মাঝে প্রণোদনার চেক, বিভিন্ন উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়।
কলাপাড়া উপজেলা বিআরডিবি কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ‘বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’ এবং ‘করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’—এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এছাড়া পটুয়াখালী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
মাদ্রাসা ও মন্দিরেও উন্নয়ন কাজের উদ্বোধন
এর আগে সকাল ১০টায় মহিপুর থানাধীন মোয়াজ্জেমপুর সালেহিয়া আলীম মাদ্রাসা প্রাঙ্গণে পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে একটি অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট শাহজাহান পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।
এ সময় পটুয়াখালী জেলা পরিষদের আওতাধীন শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মন্দিরের শ্রী সুবোধ চাঁদ ঠাকুরের আশ্রম সংস্কার কাজের উদ্বোধনী ফলকও হস্তান্তর করা হয়।
দিনব্যাপী এসব কর্মসূচিতে শিক্ষা প্রতিষ্ঠান, নারী ও কিশোরীদের সচেতনতা, বৃক্ষরোপণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ মহিপুরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র উঠে আসে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মহিপুরে দুই একাডেমিক ভবনসহ প্রতিষ্ঠান ভিত্তিপ্রস্তর স্থাপন, ও উন্নয়ন কাজের উদ্বোধন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা ভিতবিশিষ্ট একতলা

শালিখায় অস্থিতিশীলতার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

মাগুরার শালিখায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে

কমনওয়েলথ স্কলারশিপে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন জবি শিক্ষকের

যুক্তরাজ্যের খ্যাতনামা দ্য ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে কমনওয়েলথ স্কলারশিপের আওতায়