
ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন: আব্বা ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা
পটুয়াখালীর মহিপুরে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে রাতভর মারধর ও নির্যাতন, আব্বা ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা। এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মহিপুর থানা সদর ইউনিয়নের ছাত্র দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ফারুক। ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করে এই ছাত্রদল নেতা। সংবাদ সম্মেলনে এসময় তার সাথে






