মাগুরায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

“সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, মাগুরার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুল ইসলাম, গণপূর্ত উপবিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সহিদুল হাসান, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু সাঈদ মোল্যা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, মাগুরার উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তর, মাগুরার উপপরিচালক আব্দুল আওয়ালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।
সভায় বক্তারা বলেন, নিরাপদ ও সবার জন্য উপযোগী আবাসন নিশ্চিত করা শুধু নাগরিক সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। দ্রুত নগরায়নের ফলে আবাসন, পরিবেশ ও নাগরিক সেবার ওপর যে চাপ সৃষ্টি হচ্ছে, তা মোকাবিলায় পরিকল্পিত ও টেকসই নগরায়নের ওপর গুরুত্ব দিতে হবে।
তারা আরও বলেন, দারিদ্র্য, বৈষম্য ও পরিবেশগত অবনতি কমাতে অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন জরুরি। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, এনজিও ও জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালিত হয়। নিরাপদ ও টেকসই আবাসনের গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে।
সভা শেষে  জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পঞ্চকরন ইউনিয়ন পরিষদ নির্বাচন- আলোচনায় জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নজরুল ইসলাম শাহীন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেকেই প্রতিদ্বন্দিতা করবেন