মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ। এবারের প্রতিপাদ্য ছিল— “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”। সভায় সড়ক পরিবহন আইন মেনে চলা, ট্রাফিক নিয়ম অনুসরণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

Read More »

মাগুরায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

মাগুরা সদর উপজেলার বালিয়ার মাঠ এলাকায় পুকুরের পানিতে ডুবে হুজাইফা ও ঈসা আলী নামে ৯ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই। নিহত হুজাইফা খালকুলপাড়া গ্রামের ইমন বিশ্বাসের ছেলে এবং ঈসা আলী একই গ্রামের অন্তর বিশ্বাসের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার

Read More »

মাগুরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ৫০০ নারী-পুরুষ

মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫০০ নারী-পুরুষকে চক্ষু পরীক্ষা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাগুরা সদর উপজেলার ১৭ নম্বর বারাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ‘দৃষ্টি ফিরে পাওয়ার পথ—গ্রামীণ

Read More »

মাগুরায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গুরুত্বারোপ

মাগুরায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ। সভায় বক্তব্য

Read More »

মাগুরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ১৮ সাংবাদিককে আর্থিক সহায়তার চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মাগুরায় আবেদনকারী ১৮ জন সাংবাদিকের মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তির আর্থিক সহায়তা ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন, মাগুরার আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের

Read More »

মাগুরায় ৮ হাজার পিস ইয়াবাসহ নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা ও মোটরসাইকেল উদ্ধার

মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মাগুরা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার (৫ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিট থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৩টা

Read More »

মাগুরায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

“সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, মাগুরার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল

Read More »