​মাগুরায় সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের সহায়তার চেক বিতরণ: অজ্ঞাত কারণে দুই সাংবাদিকের চেক স্থগিত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মাগুরা জেলার আবেদনকারী সাংবাদিকদের মাঝে ২০২৬-২৭ অর্থবছরের ১ম কিস্তির আর্থিক সহায়তা বা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

​শনিবার (১০ অক্টোবর ২০২৬) বেলা ১১:০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোতাকাব্বীর আহমেদ। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​জানা গেছে, প্রথম পর্বের তালিকায় মোট ২০ জন সাংবাদিকের নামে মন্ত্রণালয় থেকে অনুদানের চেক বরাদ্দ আসে। এর মধ্যে ১৮ জনকে চেক প্রদান করা হলেও অজ্ঞাত বা অদৃশ্য কারণে ২ জন সাংবাদিকের চেক প্রদান শেষ মুহূর্তে স্থগিত রাখা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রামপালে পরিবেশ প্রতিমন্ত্রীর দিনভর নানা কর্মসূচি: ফ্যামিলি কার্ডের প্রশিক্ষণ, আইন-শৃঙ্খলা সভা ও ক্যান্সার সেবার উদ্বোধন

বাগেরহাটের রামপালে দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমুখী ও জনকল্যাণমূলক কর্মসূচির মধ্য দিয়ে

​মাগুরায় সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের সহায়তার চেক বিতরণ: অজ্ঞাত কারণে দুই সাংবাদিকের চেক স্থগিত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মাগুরা জেলার আবেদনকারী সাংবাদিকদের মাঝে