মাগুরা শ্রীপুরে প্রবাসীর জমি টিনের বেড়া দিয়ে ঘেরার অভিযোগ, পুলিশ সুপার কাছে লিখিত অভিযোগ

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে প্রবাসীর ক্রয়কৃত ও ভোগদখলীয় জমি রাতের আঁধারে টিনের বেড়া দিয়ে ঘিরে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির দখল ফিরে পাওয়া ও নিরাপত্তার দাবিতে সেলিনা খাতুন (২৮) নামে এক নারী পুলিশ সুপার (এসপি) বরাবর লিখিত আবেদন করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সেলিনা খাতুনের স্বামী মির্জা তরিকুল ইসলাম ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ২৪০ নম্বর খোষ কবলা দলিলের মাধ্যমে শ্রীপুর উপজেলার নাকোল মৌজার আরএস দাগ নম্বর ১৭৮২/১৭৮৩-এর ৫ শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে নামপত্তনসহ সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
সেলিনা খাতুনের অভিযোগ, তার স্বামী বর্তমানে প্রবাসে থাকার সুযোগে নাকোল গ্রামের মো. জাকির হোসেন মোল্যা (৪০) রাতের আঁধারে ওই জমি টিনের বেড়া দিয়ে ঘিরে দখলে নেন। বিষয়টি জানতে পেরে তিনি অভিযুক্তের কাছে জমির দখল ছেড়ে দেওয়ার অনুরোধ করলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি।
আবেদনে সেলিনা খাতুন বলেন, তিনি একজন নারী হওয়ায় একা ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারছেন না। এ অবস্থায় জমির দখল ফিরে পাওয়া এবং নিজের নিরাপত্তার জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে অভিযোগের বিষয়ে মো. জাকির হোসেন মোল্যা অভিযোগ অস্বীকার করে বলেন, “এটা আমার ক্রয়কৃত জমি। আমার কাছে জমির প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। জমিটি আমার হওয়ায় আমি টিনের বেড়া দিয়ে ঘিরেছি।”
এ ঘটনায় সেলিনা খাতুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগটি তদন্ত করে জমির মালিকানা ও দখল সংক্রান্ত বিষয় যাচাই এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

অন্তর্বর্তী সরকারের চুক্তি বাতিলের কারণে আজকের বিদ্যুৎ সমস্যা: সংসদে বিদ্যুৎপ্রতিমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সংসদে জানিয়েছেন, অন্তর্বর্তী