
উৎসবমুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কলেজের সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। বৃহস্পতিবার সকালে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে উদ্বোধন করেন মাগুরা-১ আসনের








