
পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের বড় ধরনের মাদকবিরোধী অভিযানে ৮১৭ (আটশত সতের) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ মাদকের ডিলার স্বামী-স্ত্রী গ্রেফতার।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ইং ২৯/০৮/২০২৬ তারিখ রাত ১০:৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১। মোঃ সিরাজুল ইসলাম (৪০) পিতা- মৃত এরফান আলী, ২। মোছাঃ ডলি খাতুন (৩৫) স্বামী- মোঃ সিরাজুল ইসলাম, উভয় সাং দেওয়ালকুড়ি (রামরামপুর) থানা- পত্নীতলা, জেলা- নওগাঁদ্বয়কে তাদের নিজ বাড়ি হতে আটক করে তাদের হেফাজত হতে ৮১৭ (আটশত সতের) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায় তারা বেশ কিছুদিন যাবৎ মাদক কারবাড়ি করে আসছিল।
আসামীদ্বয়ের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।



